শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা সংস্কৃতি পরিষদের ফলাফলে কেশবপুরে শীর্ষে চারুপীঠ একাডেমি কেশবপুরে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার কলারোয়ায় পূবালী ব্যাংকের তিনদিনব্যাপী ‘ক্যাশলেস কলারোয়া’ ক্যাম্পেইন শুরু মোটরসাইকেলের অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন মানবিক সহায়তায় স্বনির্ভরতার লক্ষ্য: রাজধানীতে ‘NGO-MFI রিসোর্সড পুলড ফান্ড’-এর যাত্রা শুরু

এমআরএ’র সতর্কতা বার্তা: প্রতারণা থেকে সতর্ক থাকতে জনসাধারণকে আহ্বান

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ২০৯ বার পঠিত
প্রকাশিত : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ

কাওছার হোসেন: মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) তাদের নাম ও কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে সংঘটিত প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

সংস্থাটির জারি করা একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি আজ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ মার্চ ২০২৫ তারিখে জারি করা ওই সতর্কবার্তায় বলা হয়েছে—কিছু অসাধু ব্যক্তি এমআরএ’র কর্মকর্তা পরিচয় দিয়ে বা তাদের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করছে।

এ সময় তারা ঋণ প্রদান, অনুমোদন বা বিভিন্ন সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এমআরএ স্পষ্টভাবে জানিয়েছে, সংস্থাটির কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগতভাবে কারও কাছ থেকে অর্থ গ্রহণ, ব্যাংক হিসাবের তথ্য, পাসওয়ার্ড বা ওটিপি চাওয়ার মতো কোনো কাজ করেন না।

তাই এ ধরনের প্রতারণামূলক প্রলোভনে বিভ্রান্ত না হয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কেউ যদি এ ধরনের প্রতারণার শিকার হন বা সন্দেহজনক কোনো যোগাযোগ পান, তবে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর