শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

কেশবপুরে যুব মহিলা লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

মোহাম্মদ আব্দুল্লাহ্ || নিজস্ব প্রতিবেদক / ২৬২ বার পঠিত
প্রকাশিত : শুক্রবার, ৫ মে, ২০২৩, ৫:০৭ অপরাহ্ণ

মোহাম্মদ আব্দুল্লাহ্, নিজস্ব প্রতিবেদকঃ কেশবপুর উপজেলার শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে বৃহস্পতিবার (০৪ মে) বিকালে উপজেলা যুব মহিলা লীগের এক বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে।

উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিনুরানী হালদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রেহেনা ফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, যশোর জেলা যুবলীগের সাবেক নেতা অহেদুজ্জামান বাবলু ও কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মণিরামপুর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসরিন সুলতানা শোভা, কেশবপুর উপজেলা যুব মহিলা লীগনেতা পৌর কাউন্সিলর খাদিজা খাতুন, সাবেক পৌর কাউন্সিলর মনিরা খানম, ফাতেমা খাতুন, নাদিরা বেগম, শাপলা বেগম প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সহ-দপ্তর সম্পাদক মনোজ তরফদার, সদস্য আলতাফ হোসেন বিশ্বাস, উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক সরদার মুনছুর আলী, পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলগমীর সিদ্দিক টিটো, যুবলীগনেতা আল হেলাল সরদারসহ যুব মহিলা লীগের নেতাকর্মী, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর