শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

নির্বাচনে বিদেশী চাপ নেই এবং সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়নি এখনওঃ নির্বাচন কমিশনার মোঃ আলমগীর

দৈনিক জনশ্রুতি ডেস্ক : / ২৮২ বার পঠিত
প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৫:১০ অপরাহ্ণ

আসন্ন ০৭’ই জানুয়ারী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশী কোন চাপ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোঃ আলমগীর। তিনি বলেন, উল্টো আমরাই বিভিন্ন স্থানে চাপ প্রয়োগ করছি। নির্বাচনে এখনো সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব জানান।

নির্বাচন কমিশনার মোঃ আলমগীর বলেন, আগামী নির্বাচনে আমেরিকা, বৃটেন, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ৮২ জন পর্যবেক্ষক ও ৪৬ জন সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষক হবার জন্য আবেদন করেছেন।

এক প্রশ্নের জবাবে তিনি জনান, এখন পর্যন্ত বিএনপির নির্বাচনে আসার সুযোগ নেই। তবে যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তাহলে বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখা যেতে পারে।

নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচনে এখনো সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়নি। তবে যদি পরবর্তীকালে সিদ্ধান্ত হয় তাহলে সেনা মোতায়েন হলেও তারা ম্যাজিস্ট্রেটের অধীনে কাজ করবে।

অনুষ্ঠানে জেলা প্রসাশক মোঃ কায়ছারুল ইসলামের সভাপতিত্ত্বে জেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলার বিভিন্ন আইনশৃঙ্খরা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর