বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

আইপিএলের উদ্ধোধনী ম্যাচে জয় দিয়ে শুরু করলো ডিপেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট

আতিক হাসান || ক্রীড়া প্রতিবেদক / ৪৫২ বার পঠিত
প্রকাশিত : শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ১:২৪ পূর্বাহ্ণ

আতিক হাসান, ক্রীড়া প্রতিবেদকঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর ১৬ তম আসরের পর্দা উঠেছে আজ। উদ্ধোধনী ম্যাচে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ৫ উইকেটে পরাজিত করেছে চার বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে। অলরাউন্ডিং পারফর্মেন্স করে ম্যাচ সেরা হয়েছেন রশিদ খান।

বাংলাদেশ সময় রাত আটটা আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় ফাঞ্চাইজি ভিত্তি টি-২০ ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইপিএল-২০২৩। প্রথম ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় চ্যাম্পিয়ন অধিনায়ক হার্ডিক পান্ডিয়া। ডেভন কনওয়ের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে আসে ঋতুরাজ গায়কোয়াড। চেন্নাইয়ে শুরুটা ভালো হতে দেয়নি গুজরাতের পেসার মোহাম্মাদ সামি। ইনিংসে ২.২ ওভারে প্রথম আঘাত আনেন তিনি। কনওয়েকে সরাসরি বোল্ড করে প্যাভিলিয়নে পথ ধরাতে সক্ষম হন তিনি। দলীয় ১৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় চেন্নাই। মঈন আলীকে নিয়ে ৩৬ রানে একটা পার্টনারশিপ গড়তে সক্ষম হয় ঋতুরাজ, রশিদ খানের আঘাতে সেই জুটিও ভেঙ্গে যায়। এভাবে তাসের ঘরের মত একপাশ থেকে উইকেট পড়তে থাকলেও একপাশে দাড়িয়ে দলকে টেনে নিয়ে যেতে থাকেন ঋতুরাজ। আউট হওয়ার আগে ৯২ রানে একটা ঝলমলে ইনিংস উপহার দিয়েছেন তিনি। তার ইনিংসটি ছিল ৪ বাউন্ডারি, ৯ ওভার বাউন্ডারি দিয়ে সাজানো। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন মঈন আলী ২৩। নির্ধারিত ২০ ওভারে চেন্নাইয়ে রান সংখ্যা ১৭৮।

জয়ের জন্য গুজরাটের প্রয়োজন ১৭৯ রান। ইনিংস শুরু করেন দুই ওপেনার ঋদ্ধিমান সাহা ও শুভমান গিল মিলে। দুজনে ৩৭ রানের একটা ওপেনিং পার্টনারশিপ গড়ে ২৩(১৬) রান করে আউট হন সাহা। সাই সুদর্শন-গিলের ৫৩ রানের তৃতীয় উইকেট জুটি ম্যাচ থেকে ছিটকে ফেলে দেয় চেন্নাইকে। দলীয় ৯০ রানে সুদর্শন আউট হলে অধিনায়ক হার্ডিক পান্ডিয়ে বিজয় সঙ্করকে সঙ্গে নিয়ে দলকে জয়ে খুব কাছে পৌছে দেয় গিল, বাকি কাজটা রশিদ খান-তুশার পান্ডে মিলে শেষ করে।

ফলাফলঃ গুজরাট টাইটান্স ৫ উইকেটে জয়ী। সংক্ষিপ্ত স্কোরঃ চেন্নাই – ১৭৮/৭(২০); ঋতুরাজ ৯২(৫০), মঈন ২৩(১৭); দুবে ১৯(১৮) রান করেছে। রশিদ খান ২(২৬), সামী ২(২৯), জোসেফ ২(৩৩) উইকেট নিয়েছে। গুজরাট- ১৮২/৫(১৯.২); গিল ৬৩(৩৬); সাহা ২৫(১৬), সঙ্কর ২৭(২১) রান করেছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর