শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কলারোয়ায় পূবালী ব্যাংকের তিনদিনব্যাপী ‘ক্যাশলেস কলারোয়া’ ক্যাম্পেইন শুরু মোটরসাইকেলের অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন মানবিক সহায়তায় স্বনির্ভরতার লক্ষ্য: রাজধানীতে ‘NGO-MFI রিসোর্সড পুলড ফান্ড’-এর যাত্রা শুরু কেশবপুরে সাংবাদিককে গালিগালাজ ও হুমকির অভিযোগ: থানায় ডায়েরি মালদ্বীপ প্রবাসী ব্যবসায়ী হাদিউল ইসলামের আন্তর্জাতিক সম্মাননা অর্জন কেশবপুরে সমাধানের উদ্যোগে শাখা ব্যবস্থাপকদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন মালদ্বীপে প্রবাসী কর্মীদের জন্য নতুন নির্দেশনা ও সতর্কতা জারি ১৯ এপ্রিল থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর কেশবপুরে আড়ৎ ব্যবসায়ীদের সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন কেশবপুরে অবৈধভাবে পেট্রোল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

কওমী উলামা পরিষদ কর্তৃক ঈদুল ফিতর উপলক্ষ্যে কেশবপুরে যাকাত ও ফিতরা নির্ধারণ

মরিয়াম আক্তার || বার্তা সম্পাদক / ৪৫০ বার পঠিত
প্রকাশিত : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ১০:৪৫ অপরাহ্ণ

মরিয়াম আক্তার, বার্তা সম্পাদকঃ ঈদুল ফিতর ইসলাম ধর্মাবলম্বীদের দুটো সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি। ঈদ ও ফিত্‌র দুটিই আরবী শব্দ। ঈদ এর অর্থ উৎসব বা আনন্দ। ফিত্‌র এর অর্থ বিদীর্ণ করা, উপবাস ভঙ্গকরণ, স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া। পবিত্র রমযান মাসে সিয়াম সাধনা ও সংযম পালনের পর শাওয়াল মাসের ১লা তারিখে সিয়াম ভঙ্গ করে স্বাভাবিক কর্মজীবনে ফিরে যাওয়ার আনন্দময় দিবসটি ঈদুল ফিত্‌র নামে অভিহিত।

ধর্মীয় পরিভাষায় একে ‍ইয়াউমুল জাএজ‍ (অর্থঃ পুরস্কারের দিবস) হিসেবেও বর্ণনা করা হয়েছে। দীর্ঘ এক মাস রোজা রাখা বা সিয়াম সাধনার পর মুসলমানেরা এই দিনটি ধর্মীয় কর্তব্যপালনসহ খুব আনন্দের সাথে পালন করে থাকে। আর এই ধর্মীয় কর্তব্যসমূহের মধ্যে যাকাত ও ফিতরা অত্যান্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর প্রতিবছরের ন্যায় এবারও কেশবপুর উপজেলা কওমী উলামা পরিষদ কর্তৃক ঈদুল ফিতর উপলক্ষ্য ফিতরা ও যাকাত নির্ধারিত হয়েছে।

উপজেলা কওমী উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী মুহাঃ হাবীবুল্লাহ জানান, ফিতরার ক্ষেত্রে খেজুর, কিসমিস, ভুট্টা, পনির এবং জবের ক্ষেত্রে ৩ কেজি ২৭০ গ্রাম বা তার সমপরিমাণ টাকা এবং গম বা আটার ক্ষেত্রে ১ কেজি ৬৩৫ গ্রাম বা তার সমপরিমাণ টাকা।

আটা হিসাবে ধার্যকৃত ফিতরা হচ্ছে ১০০/= (এক শত) টাকা, খেজুর হিসাবে ধার্যকৃত ফিতরা হচ্ছে ১০০০/= (এক হাজার) টাকা এবং কিসমিস হিসাবে ধার্যকৃত ফিতরা হচ্ছে ১৬৫০/= (এক হাজার ছয় শত পঞ্চাশ) টাকা।

অপরদিকে যাকাতের ক্ষেত্রে রূপা ২১ ক্যারেট ভরি মূল্য ১৫০০/= টাকা হিসাবে ৫২.৫০ ভরি রূপার মূল্য ৭৮,৭৫০/= (আটাত্তর হাজার সাত শত পঞ্চাশ) টাকা। অতএব ৭৮,৭৫০/= (আটাত্তর হাজার সাত শত পঞ্চাশ) টাকা অথবা সমমূল্যের যাকাতযোগ্য সম্পদের মালিক হলে এই সম্পদ এক বছরকাল স্থায়ী থকলে তার উপর যাকাত আদায় ফরজ করা হয়েছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর