শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

আয়করমুক্ত থাকবে ফ্রিল্যান্সিং খাত: আইসিটি প্রতিমন্ত্রী পলক

অমিত সরকার || নিজস্ব প্রতিবেদক / ৪৪৬ বার পঠিত
প্রকাশিত : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৪৪ অপরাহ্ণ

অমিত সরকার, নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের ফ্রিল্যান্সারদেরকে সুখবর দিলেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফ্রিল্যান্সারদের আয়ের ওপর কোনও উৎ‌সে কর দিতে হবে না। আয়করমুক্ত থাকবে ফ্রিল্যান্সিং খাত।

রাজধানীর একটি হোটেলে শনিবার (৩০ সেপ্টেম্বর) ফেলিসিটি ইন্টারনেট ডাটা সেন্টারের উদ্যোগে আয়োজিত ‘বিএফএসআই ক্লাউড এবং সাইবার সিকিউরিটি’ শীর্ষক নলেজ শেয়ারিং অনুষ্ঠানে তিনি এ এ কথা বলেন।

ফ্রিল্যান্সারদের আয়কর প্রসঙ্গে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক সময়ে সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে এবং ফ্রিল্যান্সারদের বিভ্রান্ত করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। এমনকি তারা বাংলাদেশ ব্যাংক, এনবিআর ও আমাকে নিয়েও অপপ্রচারে লিপ্ত রয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক ও এনবিআরের সঙ্গে কথা বলে আমি এ বিষয়ে নিশ্চিত হয়েছি— ফ্রিল্যান্সারদের আয়ের ওপর কোনও ধরনের উৎসে কর দিতে হবে না। তারা এর আওতার বাইরে থাকবে। এমনকি ফ্রিল্যান্সাররা দেশে রেমিট্যান্স আনলে তাদের চার শতাংশ ইনসেনটিভ দেওয়া হয়।’

আই‌সি‌টি প্রতিমন্ত্রী বলেন, ‘বিশ্বের নানা প্ল্যাটফর্ম থেকে যে পরিমাণ ডাটা বর্তমানে বাংলাদেশে আসছে, সেগুলো যদি পুরোটা সংরক্ষণ করতে পারি, তাহলে বিলিয়ন ডলার বিজনেস অপরচুনিটি তৈরি হবে।’

অনুষ্ঠানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফর উল্লাহ, ফাইবার অ্যাট হোম লিমিটেডের চেয়ারম্যান মইনুল হক সিদ্দিকী, বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর