বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

এলপিএল এর নিলামে ২৪ জনের মধ্যে দল পেয়েছে মিথুন

আতিক হাসান || ক্রীড়া প্রতিবেদক / ৫০৮ বার পঠিত
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ১১:১৯ অপরাহ্ণ

আতিক হাসান, ক্রীড়া প্রতিবেদকঃ আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলামে সুযোগ পেয়েছে ২৪ বাংলাদেশি ক্রিকেটার। বুধবার (১৪ জুন) কলম্বোর সাং-রিলা হোটেলে নিলাম অনুষ্ঠিত হয়। নিলাম থেকে দল পেয়েছেন মোহাম্মদ মিথুন। গল গ্লাডিয়েটর্সের হয়ে খেলবেন এই টাইগার ব্যাটার।

মিথুন দল পেলেও দল পাননি বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও লিটন দাসের মত খেলোয়াড়।

২০ হাজার ভিত্তিমূল্যে মিথুনকে দলে নেয় গল গ্লাডিয়েটর্স। নিলামে তামিমের ভিত্তিমূল্য ছিল ৫০ হাজার রূপি। দ্বিতীয় নম্বরেই তোলা হয়েছিল তামিমের নাম। তবে কোনো দল তাকে পেতে আগ্রহ দেখায়নি।

এখনো পর্যন্ত অবিক্রিতদের তালিকায় আছেন সিকান্দার রাজা, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, কার্লোস ব্রাথওয়েটও।

উল্লেখ্য, এর আগে সরাসরি চুক্তিতে গল গ্ল্যাডিয়েটর্সে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর