শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ‘Good Governance in NGOs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ট্রাস্ট হেলথ সেন্টারের যাত্রা শুরু কেশবপুরে দুপুরে সাহসী চুরি-ডাকাতির ঘটনা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট টেকসই উন্নয়নের বার্তা নিয়ে কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টেকসই পোর্টফোলিওই মাইক্রোফিন্যান্স খাতের প্রকৃত সাফল্য: ড. মেহেদী হাসান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

বাংলাদেশে ফ্রিল্যান্সারদের জন্য দুঃসংবাদ

অমিত সরকার || নিজস্ব প্রতিবেদক / ৩৪৬ বার পঠিত
প্রকাশিত : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ৯:২৬ অপরাহ্ণ

অমিত সরকার, নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশে ফ্রিল্যান্সারদের রেমিট্যান্স বা বৈদেশিক আয়ের ওপর ১০ শতাংশ উৎসে কর ধার্য করেছে বাংলাদেশ ব্যাংক। আয়কর আইন-২০২৩-এর ১২৪ ধারা অনুযায়ী সেবা, রেভিনিউ শেয়ারিং বাবদ পাওয়া রেমিট্যান্সের ওপর উৎসে কর আদায় করতে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত অনুমোদিত ডিলার ও ব্যাংককে নির্দেশ দেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের পরিচালক (এফইপিডি) মো. সরোয়ার হোসেন বুধবার (২৭ সেপ্টেম্বর) এ নির্দেশনা দেন। জাতীয় রাজস্ব আহরণের স্বার্থে নির্দেশনাটি যথাযথভাবে পরিপালন করতে বলা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা চেয়ে গত ১২ সেপ্টেম্বর কর কমিশনারের কার্যালয় থেকে চিঠি দেয়া হয়েছিল।

চিঠিতে বলা হয়, বিদেশে থেকে পাঠানো অর্থ ব্যক্তির হিসাবে পরিশোধ করার আগে জমাকৃত অর্থের ১০ শতাংশ হারে উৎসে কর কেটে নেয়ার বিধান করা হয়েছে। কর বাবদ কেটে নেয়া অর্থ ব্যাংক ঢাকার কর অঞ্চল-১১-এর অনুকূলে নিয়ম অনুযায়ী জমা দেবে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর